সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নিবন্ধনধারী ২৫০০ জনকে নিয়োগ দিতে নির্দেশ হাইকোর্টের

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

এফএনএস : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১৩তম নিবন্ধনধারীদের মধ্য থেকে দেশের বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় ২ হাজার ৫০০ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোট। গতকাল বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের পক্ষের আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া। নিয়োগ না পাওয়া নিবন্ধনধারীরা গত বছরের ২১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে জানিয়েছিলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্যপদে নিয়োগের জন্য এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিত পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হলেও এনটিআরসিএ তাদের সবাইকে নিয়োগ দেয়নি। নিয়োগবঞ্চিতদের বক্তব্য ছিল, নিয়োগ না পেয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাংশ (২ হাজার ২০৭ জন) হাইকোর্টে রিট দায়ের করেন। এ রিটের বিপরীতে হাইকোর্ট ডিভিশন নিবন্ধিতদের নিয়োগের পক্ষে রায় দিলে তারা নিয়োগপ্রাপ্ত হন। কিন্তু যারা রিট করেননি তাদের নিয়োগবঞ্চিত করা হয়। এতে তাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন করা হয় বলেও দাবি করেন নিবন্ধনধারীরা।


আরোও অন্যান্য খবর
Paris