সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দিতে চাইছে সরকার : সচিব

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার করোনার টিকা বিনামূল্যে প্রদান করতে চাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বাস্থ্যসেবা সচিব বলেন, বেসরকারিভাবে টিকা কীভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে।

তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয় বলেও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, এদিকে দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মমতো হলে তবেই অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্যবিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন স্বাস্থ্যসেবা সচিব আবদুল মান্নান।

এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে প্রতিষ্ঠিত ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় অসন্তোষ প্রকাশ করেন।


আরোও অন্যান্য খবর
Paris