সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশে আসছেন না ইংলিশ কোচ

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

এফএনএস : গত ১৫ মে শুরু হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। ২৭ ক্রিকেটার নিয়ে কক্সবাজারে চলছে ফিটনেস ক্যাম্প। ২ জুন সিলেটে যাবে এইচপি দল। চলতি মাসের শেষ দিকে এইচপিতে যোগ দেওয়ার কথা ছিল হেড কোচ টবি র্যাডফোর্ডের। কিন্তু পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি করে বাংলাদেশে আসছেন না এই ইংলিশ কোচ। জানা গেছে, তার অন্যাঘ্য আবদার, প্রস্তাবে রাজি হয়নি বিসিবি। টবি র্যাডফোর্ডের চাওয়া ছিল তার পুরো পারিশ্রমিক অগ্রিম ডলারে তার অ্যাকাউন্টে পাঠাতে। পুরোটা পেলেই তিনি আসবেন। নয়তো আসবেন না। কিন্তু বিসিবির নিয়মটা এমন নয়। অন্য বিদেশি কোচদের মতোই বিসিবি তাকে পারিশ্রমিক দিতে চায়। কারণ বাংলাদেশ ব্যাংকের নিয়ম রয়েছে, সেটি মানতে হয় বিসিবিকে।

ডলার এবং টাকা দুইভাবেই বিদেশি কোচদের পারিশ্রমিক পরিশোধ করে থাকে বিসিবি। এইচপির ম্যানেজার জামাল বাবু সোমবার (২৯ মে) বলেছেন, ‘টবি এখনো আসেনি। ও যেভাবে পারিশ্রমিক চাইছে, এভাবে তো হয় না। আমাদের নিয়ম আছে, সবার জন্য এক নিয়ম। বাকি বিদেশি কোচদের মতোই তার পারিশ্রমিক নিতে হবে। টবি না আসলে চম্পকা রমানায়েকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে ক্যাম্প চালিয়ে যাবে।’ কক্সবাজারের পর সিলেটে ২ থেকে ৬ জুলাই স্কিল অনুশীলন করবেন এইচপির ক্রিকেটাররা। পরে চট্টগ্রামে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে এইচপি স্কোয়াড।


আরোও অন্যান্য খবর
Paris