সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিশ্বকাপের পর অবসরে যাবেন ডি মারিয়া

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

এফএনএস : কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘এবারের বিশ্বকাপের পর আমার সময় শেষ হয়ে যাবে। বর্তমানে অনেক তরুন রয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রয়েছে। তারা অনেক ভাল খেলছে। এখন তাদের সময় নিজেদের যোগ্যতা প্রমানের।’ ৩৪ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার জার্সি গায়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছেন।

গত জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকা শিরোপা জয়ী দলের জয়সূচক গোলটি করেছিলেন ডি মারিয়া। ২৮ বছরের ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ শিরোপা। এবারের গ্রীষ্মে ডি মারিয়া পিএসজি ছেড়ে যাচ্ছেন। আগামী মৌসুমে কোন ক্লাবে যাচ্ছেন সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কিন্তু তিনি জানিয়েছেন এই বয়সেও আন্তর্জাতিক দলে জায়গা ধরে রাখা কিছুটা হলেও স্বার্থপরতার সামিল। তার কাছে মনে হয় এই মুহূর্তে যা অর্জিত হয়েছে তা যথেষ্ট।


আরোও অন্যান্য খবর
Paris