সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

হাইকোর্টের রায়ে চাকরি ফিরে পেলেন রাবির এক কর্মচারী

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

রাবি সংবাদদাতা : চাকরিচ্যুত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীকে স্বপদে বহালের আদেশ দিয়েছে হাইকোর্ট। মাসুদুর রহমান নামের এই কর্মচারী শহীদ হবিবুর রহমান হলের দৈনিক মজুরী ভিত্তিতে নিম্নমান সহকারী। জানা যায়, গত ২৭ মার্চ মাস্টাররোল কর্মচারী মাসুদের বিরুদ্ধে শহীদ মিনার ও জাতীয় দিবসের মর্যাদা ক্ষুন্ন করা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে চাকরিচ্যুত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।

যার রিট পিটিশন নাম্বার ২৯৩৪ অব ২০২১। এরপর তার রিটের প্রেক্ষিতে ৩০ মে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবুর রহমান ও খিজির হায়াতের দ্বৈতবেঞ্চ উক্ত আবেদন মঞ্জুর করে তাকে চাকরিতে বহালের আদেশ জারি করেন। এ আদেশের পর ৩১ মে (মঙ্গলবার) মাসুদ কাজে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আদালতের ওই আদেশ কার্যকর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান।


আরোও অন্যান্য খবর
Paris