সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

৪০তম বিসিএস নন-ক্যাডার পদে আবেদন আহ্বান

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

এফএনএস : ৪০তম বিসিএসের (বিশেষ) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যাদের বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) সুপারিশ করা সম্ভব হয়নিÑ এমন প্রার্থীদের কাছে থেকে নন-ক্যাডার পদে চাকরির জন্য অনলাইনে আবেদন চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২ থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসে যেসব প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে নবম, দশম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন থেকে আবেদন করতে পারবেন, চলবে ১৬ জুন পর্যন্ত।

টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা না দিলে নন-ক্যাডার পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪-এর নিয়মানুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদের চাহিদা পাওয়া সাপেক্ষে মেধাক্রম ও অন্যান্য বিধিবিধান অনুসারে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। তবে এ ধরনের উদ্যোগ সুপারিশ পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না।

সরকারের কাছ থেকে শূন্য পদের প্রাপ্যতা এবং প্রার্থীর অ্যাকাডেমিক ও অন্যান্য উপযুক্ততার ওপর নন-ক্যাডার পদে সুপারিশ পাওয়া নির্ভর করে। গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris