সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রশাসনিক কর্মকর্তা হলেন ডিসি-ইউএনও অফিসের ১৭৭ জন

Paris
Update : সোমবার, ৩০ মে, ২০২২

এফএনএস : ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি পেয়েছেন ডিসি ও ইউএনও অফিসের ১৭৭ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশে ১৭৭ উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (পূর্বতন অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী,

উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৬,০০০-৩৮,৬৪০/-টাকা (১০ম গ্রেড) বেতন স্কেলে ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। আগের হিসাব অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ। বর্তমানে সরকারি চাকরিতে কোনো শ্রেণি ব্যবস্থা নেই।


আরোও অন্যান্য খবর
Paris