সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বঙ্গবন্ধুর নামে

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : তিন ওয়ানডে ও দুই টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। সিরিজটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ-২০২১’। শুধু তা-ই নয়, চলতি বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে যত ঘরোয়্ াও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াবে, সবই বঙ্গবন্ধুর নামে করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানান বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সময় আমরা চাচ্ছি, যতগুলো খেলা আছে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি, এমন চিন্তা আছে আমাদের। সেজন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তার নামে নামকরণ করে রেখেছি। এখন যে ঘরোয়া খেলাগুলো হবে, আমাদের যে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে, সেটা বঙ্গবন্ধুর নামে করেছি।

এখানে আমরা যতটুকু পারি স্মরণ করার চেষ্টা করবো।’ আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে পর্দা উঠবে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটির। এই সিরিজ দিয়েই ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার সিরিজটির টাইটেল স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হয়েছ লাভেলো আইসক্রিম। তাদের পাশাপাশি ‘পাওয়ার্ড বাই’ হিসেবে থাকছে ওয়ালটন।

অনুষ্ঠানে আরও ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: একরামুল হক, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম এবং সিরিজের টাইটেল ও গ্রাউন্ডস ব্যান্ডিং রাইটস হোল্ডার মাত্রার সানাউল আরেফিন।


আরোও অন্যান্য খবর
Paris