সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র

Paris
Update : শনিবার, ২৮ মে, ২০২২

এফএনএস : মাদককাণ্ডে গত বছর দীর্ঘ ২৮ দিন জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ। তাঁকে বেকসুর খালাস দিয়েছ ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। অবশেষে চূড়ান্ত জয় এলো খান পরিবারের পক্ষেই। গতকাল শুক্রবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে মামলা থেকে সম্পূর্ণভাবে খালাস করে দিয়েছে। ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে।

মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়ে বসে গোটা দেশ। এরপরের দিন গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তার জামিন আবেদন খারিজ করে দেয়। ফলে অনেকদিন জেলও খাটতে হয়েছে কিং খানের ছেলেকে। পরে ৩১ অক্টোবর বোম্বে আদালত আরিয়ানকে জামিন দেন। জেল থেকে বের হয়ে বাড়িতে ফিরলেও অনেকটা আড়ালেই আছেন তিনি। মাঝে কেবল আইপিএলের নিলামে উপস্থিত হয়েছিলেন।

প্রমোদতরীর ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান ৩ অভিযুক্ত ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা। মামলা চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আরিয়ানের কাছে মাদক না থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়, সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি এনসিবির ঘুষ নেওয়ার কথাও শোনা যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অনেক তারকাও দাবি করেন, শাহরুখের ছেলেকে ফাঁসানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris