৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি চৌধুরী জোবায়ের

প্রকাশিত: ২৭ মে ২০২২, ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি চৌধুরী জোবায়ের
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সদর মডেল থানার আফজাল হোসেন ও শ্রেষ্ঠ এএসআই একই থানার গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন।

গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। এর আগে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অংশ নেন ও সালাম গ্রহণ করেন পুলিশ সুপার। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন