সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ‘ই’ গ্রুপে বাংলাদেশ

Paris
Update : বুধবার, ২৫ মে, ২০২২

এফএনএস : ২০২৩ সালে বাহরাইনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের আসর। ১৬ দলের মূল পর্বের আগে এ বছরের অক্টোবরে মাঠে গড়াবে বাছাইপর্ব। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালামাপুরে ড্র অনুষ্ঠিত হয়। যেখানে ‘ই’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ‘ই’ গ্রুপের বাছাইয়ের সবগুলো ম্যাচ হবে বাংলাদেশে।

এ বছরের ১ থেকে ৯ অক্টোবর মাঠে গড়াবে বাছাইপর্ব। মূল আসরের স্বাগতিক বাহরাইন, তাই সরাসরি জায়গা করে নিচ্ছে তারা। বাছাই টপকে মূল আসরে জায়গা করে নেবে ১৫টি দল। বাছাইয়ে দশ গ্রুপে অংশ নিচ্ছে ৪৪টি দেশ। ছয় গ্রুপে চারটি করে এবং চার গ্রুপে পাঁচটি করে দল জায়গা পেয়েছে। দশ গ্রুপের সেরা দশ দল এবং সেরা পাঁচ রানার আপ দল জায়গা করে নেবে মূল আসরে।


আরোও অন্যান্য খবর
Paris