শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

রহনপুরে রেলের শতশত বিঘা জমি জবর দখলে

Paris
Update : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

গোমস্তাপুর থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে দখলদারদের অপতৎপরতায় দখলমুক্ত হচ্ছেনা রেলওয়ের কয়েকশ বিঘা জমি। বারবার উদ্যোগ নিলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা দখলমুক্ত করতে পারছেনা। পশ্চিম রেলওয়ের ভূসম্পত্তির রহনপুর-আমনুরা রেলপথের গোলাবাড়ী থেকে রহনপুর হয়ে ভারত সীমান্তবর্তী শিবরামপুর পর্যন্ত রেলওয়ের মোট ৩৭৮.৮৮ একর সম্পত্তি রয়েছে। এরমধ্যে রহনপুর রেলস্টেশন ও তার আশেপাসে ১৪৭.৮৪ একর জায়গা রেলের দখলে রয়েছে। বাকি সম্পত্তি বেদখলে রয়েছে। এর মধ্যে ০.৪৫ একর জায়গা বানিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য লীজ দেয়া হয়েছে।

এছাড়া কৃষি জমি হিসেবে ৮১.২৪ একর জমি, জলাশয় হিসাবে ১২.০১ একর, বিএডিসির সার গুদামের জন্য ৫.০৩ একর জায়গা লীজ দেয়া হয়েছে। পতিত রয়েছে ৫৪.১৪ একর জমি এবং অবৈধ দখলে রয়েছে ৭৮.১৬ একর জমি। এছাড়া রহনপুর রেলস্টশনের পশ্চিম পার্শ্বে আম বাজার, আড়ৎ ও পূর্ব পার্শ্বে দৈনিক বাজার বসিয়ে রহনপুর পৌরসভা কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খাজনা আদায় করছে। বিষয়টি অবৈধ হওয়ায় রেল কর্তৃপক্ষ পৌরসভাকে আইনি নোটিশ প্রদান করেছে বলে জানা গেছে। সম্প্রতি রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ, চিপ অপারেটিং সুপারেনটেনডেন্ট শহিদুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা রহনপুর রেলষ্টেশন পরিদর্শনে এলে তাকে বিষয়টি অবহিত করেছেন জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ী নেতারা।

এদিকে লীজ নেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের লীজকৃত জায়গার অতিরিক্ত কয়েকগুন জায়গা অবৈধ দখলে নিয়ে মার্কেট নির্মান, মেস নির্মাণ করে লক্ষ লক্ষ টাকায় পজিশন বিক্রয়সহ বিভিন্ন কাজে ব্যবহার করছে। এতে করে রেলওয়ে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। দখলদারদের মধ্যে রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, মোহাম্মদ হোসেন, সানোয়ার হোসেন ও বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন রহনপুর স্টেশন বাজার এলাকায় রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মান করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া রহনপুর কলেজ মোড় এলাকায় রেলওয়ের জলাশয় দখল করে ঐ এলাকার হাবিবুর রহমান হবি ও আশরাফুল ইসলাম বড় বড় মার্কেট নির্মান করেছেন। এছাড়া হিরুপাড়া রোড সংলগ্ন রেলওয়ের জায়গায় জাকির হোসেন এমএমফুড নামে একটি বিশাল বেকারী কারখানা নির্মান করেছেন। এ বিষয়ে অভিযুক্ত দখলদারদের সাথে যোগাযোগ করা হলে তারা রেলওয়ের জায়গা অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, রেলওয়ের জায়গা লীজ নিয়ে বানিজ্যিক ভাবে ব্যবহার করছেন। তারা আরও জানান রেলওয়ের প্রয়োজনে তাদের লীজ নেয়া জায়গা যেকোন সময় ছেড়ে দিতে চান।

পশ্চিম রেলওয়ের পাকশী ডিভিশনের ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, রেলওয়ের জায়গা অবৈধ দখলদারদের দখলমুক্ত করতে গেলে স্থানীয় নেতারা এবং দখলদারদের প্ররোচনায় এলাকার কিছু লোকজন বাধাবিঘ্ন সৃষ্টি করে এবং হুমকি দিয়ে তাদের চলে যেতে বাধ্য করে। এ ছাড়া যারা লীজ নিচ্ছেন তাদের এক বছরের জন্য লীজ দেয়া হয়। প্রতি বছর নবায়ন করার কথা থাকলেও তা না করে বছরের পর বছর অবৈধ দখল করে ব্যবহার করছে। রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের জায়গা ১ বছরের জন্য লীজ দেয়া হয়, কোন ক্রমেই ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয় না। তবে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের গত বছরের ০৮ ডিসেম্বর নোটিশ দেয়া হয়েছে।

তারপরও রেলওয়ের জায়গা দখলমুক্ত না হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ কাজে এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন তিনি। রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন বলেন, বেদখলকৃত শত শত বিঘা রেলওয়ের সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রুপান্তর করা হলে ব্যবসা বানিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও রহনপুর উন্নয়ন ফোরামের আহব্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, রহনপুর রেলস্টেশনে কয়েকশ বিঘা জমি এলাকার কতিপয় মানুষ দখল করে নিজের ব্যবসাসহ দখলকৃত জমি অন্যের কাছে উচ্চ মূল্যে বিক্রয় করে মুনাফা করছে।

তাদের দখলে থাকা এই অবৈধ সম্পত্তি দ্রুত অভিযান চালিয়ে দখল মুক্ত করে রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে কাজ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এবং রেলস্টেশন এলাকায় পরিকল্পিত মার্কেট নির্মান করে ব্যবসায়ীদের ব্যবহারের সুবিধা প্রদানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। রেলওয়ের জায়গা দখলমুক্ত করে রহনপুরকে পুর্ণাঙ্গ রেলবন্দরে পরিনত করার দীর্ঘদিনের দাবি এলাকাবাসির।


আরোও অন্যান্য খবর
Paris