সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মাঠে প্রপোজ, অবশেষে বিয়ে করছেন ভারতীয় ক্রিকেটার দীপক

Paris
Update : সোমবার, ২৩ মে, ২০২২

এফএনএস : তিনি মাঠের মানুষ। দীর্ঘদিনের প্রেমিকাকে মাঠেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরিয়ে দিয়েছিলেন আংটি। গত বছর আইপিএলের সময় মাঠের মধ্যেই বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেওয়া দীপক চাহার এবার বিয়ে করতে যাচ্ছেন। আগামী ১ জুন দীপক-জয়ার বিয়ে অনুষ্ঠিত হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বিয়ের কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজেও অনিশ্চিত। অভিনেত্রী মালতী চাহারের ভাই দীপক। অন্যদিকে ‘বিগ বস’ খ্যাত সিদ্ধার্থ ভরদ্বাজের বোন জয়া। তাই বলাই যায় আরো একবার ক্রিকেট এবং বলিউড মিশে যেতে চলেছে জয়া-দীপকের বিয়েতে। ইতোমধ্যে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র সোশ্যাল সাইটে চলে এসেছে।

গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় মাঠের মধ্যেই জয়াকে আংটি পরিয়ে দিয়েছিলেন দীপক। এবারের আসরে ১৪ কোটি রুপি দিয়ে দীপককে আবারও দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান দীপক। ফলে এবারের আইপিএলে তাকে খেলতে দেখা যায়নি। আগামী ২৯ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। তার তিন দিন পরেই বিয়ে করছেন দীপক। আইপিএল শেষেই ভারতীয় দল ব্যস্ত হয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ নিয়ে।


আরোও অন্যান্য খবর
Paris