সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মুস্তাফিজের আইপিএল কেমন কাটল

Paris
Update : সোমবার, ২৩ মে, ২০২২

এফএনএস : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লির একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ম্যাচটি হেরেছে দিল্লি। ফলে শেষ হয়ে গেছে দিল্লি ও মুস্তাফিজের এবারের আইপিএল অভিযান। আইপিএলের এবারের আসরে সব মিলিয়ে আট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। এই আট ম্যাচে ওভারপ্রতি ৭.৬২ রান দিয়েছেন, ৩০.৫০ গড়ে শিকার করেছেন ৮টি উইকেট। প্রতিটি ম্যাচেই তিনি চার ওভার বোলিং করেছেন।

এবারের আসরে তার সেরা ফিগার হলো ১৮ রানে ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হয়ে ওয়ানডে সিরিজ খেলে ভারতে পা রাখেন ফিজ। সেখানে কোয়ারেন্টিনের কারণে প্রথম ম্যাচটি খেলতে পারেননি তিনি। পরের আট ম্যাচে টানা ছিলেন একাদশে। এরপর শেষ পাঁচ ম্যাচ অ্যানরিক নরকিয়ার কাছে জায়গা হারিয়ে বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে প্লে-অফে খেলার যোগ্যতা হারিয়েছে দিল্লি। গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জায়গা করে নিয়েছে প্লে-অফে।


আরোও অন্যান্য খবর
Paris