সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

সিপাইপাড়া কাজিহাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Paris
Update : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : সিপাইপাড়া যুব সমাজের আয়োজনে সিপাইপাড়া কাজিহাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে টুর্নামেন্টির শুভ উদ্বোধন ও জার্সি উন্মোচন করেন। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাইপাড়া যুব সমাজের সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মোঃ জানে আলম খান জনি।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আবারো খেলাধূলায় রাজশাহীতে প্রাণ ফিরে এসেছে। খেলার মাঠগুলো বিভিন্ন টুর্নামেন্টে মুখরিত। মহানগরীতে খেলার মাঠের সংখ্যা কম। যে কয়েকটি খেলার মাঠ আছে, সেগুলো যাতে আর নষ্ট হয়ে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ফাঁকা জায়গা পেলে নতুন খেলার মাঠ তৈরি করা হবে। খেলাধূলার উন্নয়নে বিকেএসপি প্রতিষ্ঠায় জায়গা বরাদ্ধ পাওয়া গেছে। এখন ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ শওকত আলী, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নয়া রহমান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris