সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিলেন মুশফিকুর রহিম

Paris
Update : রবিবার, ২২ মে, ২০২২

এফএনএস : বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম হজে যাচ্ছেন। এজন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যাবে না তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) ছুটি চাইলে এটি মঞ্জুরও করা হয়। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছে না মুশফিক। সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

’ক্যারিবীয় সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত খেলাগুলো হবে। ২২ জুন মুশফিকের হজের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। কদিন আগেই টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। ক্যারিবীয় সফরে এই নির্ভরযোগ্য ব্যাটারকে মিস করবে বাংলাদেশ।


আরোও অন্যান্য খবর
Paris