সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

দ্বিতীয় টেস্টে নাঈমের খেলা নিয়ে সংশয়

Paris
Update : শনিবার, ২১ মে, ২০২২

এফএনএস : চোটের মিছিল বড় হচ্ছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। এবার নাঈম হাসানের দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। চট্টগ্রাম টেস্টে বল হাতে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছিল নাঈম হাসানের। বছরখানেক পর ফিরে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। কিন্তু দুর্ভাগা এই অফস্পিনার। ফিল্ডিংয়ের সময় পাওয়া আঙুলের চোট তাকে ছিটকে দিয়েছে ঢাকা টেস্ট থেকে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ নাঈমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এক্সরেতে ফ্র্যাকচার ধরা পড়েছে। চার সপ্তাহের মতো সময় লাগবে সেরে উঠতে। চতুর্থ দিন নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান নাঈম। ব্যাটিংয়ে ছিলেন দিমুথ করুণারত্নে। তার সোজাসুজি শট থামাতে গিয়েই এই হাল। ব্যথা থাকলেও পঞ্চম দিন বোলিং করে যান। প্রথম ইনিংসে নাঈম ১০৫ রান দিয়ে নেন ৬ উইকেট। এটি তার সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris