সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

গুয়াংজুতে পারলো না দিয়া-রোমানরা

Paris
Update : শনিবার, ২১ মে, ২০২২

এফএনএস : লুজান থেকে গুয়াংজু। এক বছরের ব্যবধানে আরেকটি সাফল্যের গল্প লেখার প্রত্যয় ছিল রোমানা সানা, দিয়া সিদ্দিকীদের। কিন্তু চাওয়া পূরণে নিজেদের মেলে ধরতে পারেননি কেউ। দক্ষিণ কোরিয়ার আর্চারি ওয়ার্ল্ড কাপ (স্টেজ-২) থেকে এবার বাংলাদেশ তাই পেল না কিছুই। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে গতকাল শুক্রবার রিকার্ভ মিশ্র দলগত বিভাগে এলিমিনেশন রাউন্ড বাংলাদেশ শুরু করে তুরস্ককে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া জুটি ৬-২ সেট পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ার কাছে। কোরিয়ার সঙ্গে চার সেটে গড়ানো জমজমাট লড়াইয়ে প্রথম সেট ৩৮-৩৮ ড্র করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৩৮-৩৬ ব্যবধানে হারের পর তৃতীয় সেটে ফের ৩৬-৩৬ ড্র করেন রুবেল-দিয়া জুটি। কিন্তু চতুর্থ সেটে আবার হেরে যান ৩৭-৩৫ ব্যবধানে।

গত বছর সুইজারল্যান্ডের লুজানে হওয়া আসের এই ইভেন্টে খেলেছিলেন রোমান ও দিয়া জুটি। তাদের হাত ধরে এসেছিল রুপার পদক। রিকার্ভ এককের দুই বিভাগে আরও মলিন বাংলাদেশের আর্চাররা। নারী এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দারুণ লড়াই করলেও স্পেনের প্রতিযোগীর কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে ছিটকে যান দিয়া। পুরুষ এককেও এলিমিনেশন রাউন্ডে ঝরে গেছেন সবাই। রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হারেন ভারতের তরুণদীপ রাইয়ের কাছে। রুবেল ৬-২ সেট পয়েন্টে ও আলিফ ৭-১ ব্যবধানে হেরে বিদায় নেন। গত বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে বিবর্ণ পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল দল।


আরোও অন্যান্য খবর
Paris