সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

খুলনা রেল স্টেশনের ৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

Paris
Update : শনিবার, ২১ মে, ২০২২

এফএনএস : টিকিট কালোবাজারির অভিযোগে খুলনা রেলওয়ে স্টেশনের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবারৎ দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম ওই আদেশ দেন। বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন, সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদ ও সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেন, টিএক্সআর বায়তুল ইসলাম, আইডব্লিউ অফিসের মো. জাফর মিয়া, তোতা মিয়া। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম। তিনি বলেন, এর আগেও ওই পাঁচজনের বিরুদ্ধে কিছু তথ্য ছিল।

এ কারণে তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে খুলনা স্টেশনে ট্রেনের টিকিট কলোবাজারির সঙ্গে সহকারী স্টেশন মাস্টারসহ অন্তত ১০ জন জড়িত বলে অভিযোগ উঠে। এসব কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৬ মে খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জিআরপি থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, খুলনা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক, আইডব্লিউ মো. জাফর মিয়া, বায়তুল ইসলাম, জাকির হোসেন ও বহিরাগত তোতা মিয়াসহ আরও ৪/৫ জন বিভিন্ন রাজনৈতিক নেতার নামে টিকিট নিয়ে কালাবাজারে বিক্রি করেন।


আরোও অন্যান্য খবর
Paris