সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি

Paris
Update : শনিবার, ২১ মে, ২০২২

এফএনএস : বিভিন্ন সরকারি দপ্তর-অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর ও স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন নানা বৈষম্যের শিকার হয়ে আজ আমরা একত্র হয়েছি। ডিজিটাল বাংলাদেশে দাস প্রথায় মানব বেচাকেনাÑ ইতিহাসের ঘৃণ্য এ প্রথা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী ব্যাংক অ্যাকাউন্টে বেতন পরিশোধ করার কথা বললেও ঠিকাদাররা তা করছেন না।

বিভিন্ন দপ্তর অধিদপ্তরগুলোতে কখনো কখনো প্রশাসনিক অনুমোদন না থাকায় নানা ধরনের জটিলতায় পড়তে হয় কর্মচারীদের। এর ফলে কয়েক মাস বিনা বেতনেও কাজ করতে হয় আউটসোর্সি কর্মচারীদের। এ ছাড়া টেন্ডার জটিলতায় অনেকের চাকরি চলে যায়। এসময় পরিষদের সভাপতি মাহমুদুর রহমান আনিস বলেন, কোনো অপরাধ ছাড়াই কথায় কথায় দক্ষ কর্মীদের চাকরিচ্যুত করা। বিভিন্ন সরকারি দপ্তর এরইমধ্যে অনেকেই ঠিকাদারকে ঘুস না দিতে পারায় বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছেন। তাদের চাকরিতে পুনঃবহাল করার অনুরোধ জানাচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris