সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মান্দায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে পরানপুর চ্যাম্পিয়ন

Paris
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পরানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে কশব ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের খেলায় কশব ইউনিয়ন ১-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় পরানপুর ইউনিয়ন গোল দিয়ে সমতা আনে। পরে ট্রাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে পরানপুর ইউনিয়ন অনুর্ধ্ব ১৭ দল।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। সভায় অন্যদের বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সি, বীরমুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব আফছার আলী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল, কশব ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, প্রধান শিক্ষক আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ প্রমূখ


আরোও অন্যান্য খবর
Paris