সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

পবায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন নওহাটা

Paris
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এর সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক ও দিদার হোসেন ভুলু, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মাননান,

উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, শিক্ষক, উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য উক্ত খেলা নির্ধারিত সময়ে অমিমাংসিত হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে নওহাটা পৌরসভা দল ৩-১ গোলে হরিয়ান ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হয়।


আরোও অন্যান্য খবর
Paris