সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

Paris
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

এফএনএস : চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এরপর আগামী ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। গত বুধবার চোট পাওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। তাঁর বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হয়নি।

এ ছাড়া প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন নেই। স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজেরও। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিল্ডিংয়ের সময় ডানহাতে চোট পাওয়ায় প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ না হওয়ায় দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না এই অলরাউন্ডার।

দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান, শহীদুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris