সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শিশুর বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী

Paris
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

এফএনএস : নয় বছর বয়েসী এক শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন টিভি ও বলিউড অভিনেত্রী সিমরান সাচদেবার। মুম্বাইয়ের গোরেগাঁও’র বানারাই থানায় মামলাটি দায়ের করেছেন এই অভিনেত্রী। মিড-ডে এ খবর প্রকাশ করেছে। গত ২৭ মার্চ সন্ধ্যায় সিমরানের ৬২ বছর বয়েসী মা হাঁটতে বেরিয়েছিলেন; তখন শিশুটি সাইকেল চালানোর সময়ে বৃদ্ধার সঙ্গে ধাক্কা লাগে, এতে রাস্তায় পড়ে যান সিমরানের মা। সিমরান তার অভিযোগপত্রে জানিয়েছেনÑতার মায়ের পশ্চাৎদেশে হাড় সরে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে। শিশুর বিরুদ্ধে মামলা করার কারণ ব্যাখ্যা করে সিমরান বলেনÑ‘আমি ছেলেটির নামে অভিযোগ জানাতে চাইনি। তার বাবা-মায়ের বিরুদ্ধেই আমার অভিযোগ ছিল। ছেলেটির মা কেবল আমাকে একটা মেসেজ পাঠিয়ে ক্ষমা চান।

এরপর আমি যখন জানতে চাই, বৃদ্ধ-বৃদ্ধারা যেখানে হাঁটাচলা করেন, সেখানে বাচ্চাকে সাইকেল চালাতে পাঠিয়েছেন কেন, মহিলা আর কোনো উত্তর দেননি। তাই মামলা দায়ের করেছি।’ গত দেড় মাস ধরে শয্যাশায়ী সিমরানের মা। কিন্তু শিশুটির বাবা-মা একবারের জন্যও সিমরানের মায়ের শারীরিক পরিস্থিতির কথা জানতে চাননি। মূলত তার পরই সিমরান পুলিশের কাছে যান। শুধু তাই নয়, মায়ের চিকিৎসার জন্য তাদের কাছে পাঁচ লাখ রুপি দাবি করেছেন বলেও জানান সিমরান। এদিকে শিশুটির পরিবার শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) দ্বারস্থ হয়েছেন। সংগঠনটি পুলিশকে জানিয়েছে, দুর্ঘটনার জন্য একজন শিশুর বিরুদ্ধে মামলা নিতে পারে না পুলিশ। অন্যদিকে পুলিশ জানিয়েছে, কাউকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া হয়নি। এটি কেবলই দুর্ঘটনা। তাই খুব তাড়াতাড়ি এই মামলা বন্ধ করে দেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris