শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

আগমী দেড় মাসের মধ্যে পানিশূন্য হবে ইস্তাম্বুল

Paris
Update : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : এক দশকের মধ্যে চরম খরায় ভুগছে তুরস্ক। পুরো দেশে পানির জন্য হাহাকার। তবে সবচেয়ে খারাপ অবস্থা ইস্তাম্বুলের। এভাবে চলতে থাকলে আর মাত্র দেড়মাস পরেই পানিশূন্য হয়ে পড়বে এক কোটি ৭০ লাখ জনসংখ্যা অধ্যুষিত তুরস্কের অন্যতম প্রধান এ শহরটি। খবর- দ্য মেইল। দেশের অন্যান্য শহরগুলোরও একই অবস্থা। এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষকে। উন্নয়ন কাজে পানির অপরিমিত ব্যবহারের কারণেই এ সঙ্কট বলে অভিযোগ উঠেছে।

ইস্তাম্বুলের পানি সরবরাহের প্রধান উৎস ওমেরিল বাঁধের পানির স্তর গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। সময় মতো বৃষ্টি না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাজধানী আঙ্কারার মেয়র মানসুর জাভাস বলেছেন, বাঁধ ও রিজারভায়রগুলোতে মাত্র ১১০ দিন চলার মতো পানি রয়েছে। আরো দুটি বড় শহর ইজমির ও বুরসায় যেসব বাঁধ রয়েছে সেগুলোতে যথাক্রমে ৩৬ ও ২৪ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে। এখানে বৃষ্টির সময় বাঁধের অভ্যন্তরে জমা পানির ওপরই নির্ভর করতে হয় সারা বছর। ১৯৮০ সাল থেকে নগরোন্নয়ন, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে বার বার পানির অভাব দেখা দিচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris