সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চুম্বন দৃশ্যে আপত্তি নেই সামান্থার!

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

এফএনএস : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে গত কয়েক মাস ধরে দারুণ আলোচনায় এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। পর্দায় তাকে চুম্বন দৃশ্যেও দেখা গেছে, যদিও সেসব চুম্বন দৃশ্য সত্যি ছিল না। এবার জানা গেলো, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই সামান্থা। বেশ কিছু দিন ধরেই খবর উড়ছে, বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সামান্থার। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে একটি সূত্র কথা বলেছেন টলিউড ডটনেটের সঙ্গে। আর ওই সময়ে সামান্থার চুম্বন দৃশ্য নিয়েও কথা বলেন তিনি।

সূত্রটি বলেনÑ‘বলিউড থেকে যেসব সিনেমায় অভিনয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেসব সিনেমার বিষয়বস্তু পছন্দ হয়নি তার। এজন্য সামান্থা এখনো কোনো বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তা ছাড়া বলিউড সিনেমার পর্দায় বিকিনি পরা ও চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যও প্রস্তুত সামান্থা। এখন ভালো একটি চিত্রনাট্য পেলেই বলিউড সিনেমায় নাম লেখাবেন সামান্থা।’ বলিউডের সেরা নায়কদের সঙ্গে কাজ করতে চান সামান্থা।

তা উল্লেখ করে সূত্রটি বলেনÑ‘বলিউডের বাণিজ্যিক ঘরানার সিনেমায় সেরা নায়কদের সঙ্গে কাজ করতে চান সামান্থা, যাতে করে বলিউড ইন্ডাস্ট্রিতে তার বাজার বড় হয়ে উঠে।’ সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন ‘মজিলি’খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’, ‘খুশি’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।


আরোও অন্যান্য খবর
Paris