সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বর্ষসেরা কোচ ব্রুজোন সেরা খেলোয়াড়ের তালিকায় তপু

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

এফএনএস : বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন এবং বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তপু বর্মন। ৩ জুন বেলা ৩টায় আয়োজিত হবে ক্রীড়াঙ্গনের মিলনমেলাখ্যাত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। এদিন ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হবে। বিএসপিএ’র ২০২১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় রয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী।

এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১ এর সংক্ষিপ্ত তালিকায় মিরাজ, তপুর সঙ্গে আছেন ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এই বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। আগামী ২০ মে থেকে ৩০ মে পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং করা যাবে। উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।


আরোও অন্যান্য খবর
Paris