সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষ্যে নিষেধাজ্ঞা

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

তথ্য বিবরণী : সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২০২০ উপলক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল সোমবার আরএমপি’র এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে, উক্ত পরীক্ষা চলাকালে মহানগরীর পরীক্ষাকেন্দ্রসমূহের আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আগামী ২০ মে শুক্রবার ২০২২ সকাল এগারো’টা হতে বেলা বারো’টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩ টি কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হল: (১) টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), (২) রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, (৩) রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, (৪) শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল (বিজিবি), (৫) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, (৬) শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, (৭) মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, (৮) অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, (৯) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, (১০) শাহ্ মখদুম কলেজ, (১১) বরেন্দ্র কলেজ, (১২) বি.বি. হিন্দু একাডেমী, (১৩) শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, (১৪) সরকারি পি, এন বালিকা উচ্চ বিদ্যালয়, (১৫) শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, (১৬) রাজশাহী সরকারি মহিলা কলেজ, (১৭) রাজশাহী কলেজিয়েট স্কুল,

(১৮) রাজশাহী সরকারি সিটি কলেজ, ১৯) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, (২০) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, হেতেম খাঁ, (২১) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, (২২) নিউ গভঃ ডিগ্রী কলেজ, (২৩) গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, (২৪) লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, (২৫) হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, (২৬) রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, (২৭) শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, (২৮) রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (২৯) রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, (৩০) মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, (৩১) রাজশাহী কোর্ট একাডেমী, (৩২) হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ, লক্ষীপুর, ভাটাপাড়া এবং (৩৩) রাজশাহী কোর্ট কলেজ। উক্ত সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris