সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কান-এ বাংলাদেশের থাকছেন যাঁরা

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

এফএনএস : পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর বসছে গতকাল মঙ্গলবার। বেলজিয়ান অভিনেত্রী ভর্জিনি এফিরির সঞ্চালনায় কানসৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনে হবে উদ্বোধন অনুষ্ঠান; এক দিনের জন্য এফিরির দখলে থাকবে কানের অন্তর্জাল। হলিউড রিপোর্টারের প্রতিবেদন, দক্ষিণ ফ্রান্সের ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের মিশেল আজনভিসুসের সিনেমা ‘কাপেজ’ (ফাইনাল কাট) দিয়ে প্রদর্শনী দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। কানের মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য এবার লড়ছে ১৮টি সিনেমা। আর ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগে লড়ছে ১৫টি সিনেমা। ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম কান উৎসব অনুষ্ঠিত হয়।

করোনা মহামারির কারণে ২০২০ সালের কান উৎসব বাতিল হয়। গেল বছরে উৎসবটি হলেও তাতে ছিল না প্রাণ। এবার বিভিন্ন দেশের চলচ্চিত্র অনুরাগীদের মিলনমেলায় পরিণত হবে সিনেমার অলিম্পিকখ্যাত উৎসবটি। তবে এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উৎসবে থাকছে না রাশিয়া। ১২ দিনের এই আয়োজন শেষ হবে ২৮ মে। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে থাকছে বাংলাদেশের উপস্থিতি। উৎসবে উপস্থিত থাকবেন দেশের একাধিক তারকা, উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শন হবে দেশের একাধিক সিনেমার ট্রেইলার। উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ ১৯ মে প্রদর্শিত হবে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব’ সিনেমার ট্রেইলার।

এই প্রদর্শন উপলক্ষে গতকাল সন্ধ্যায় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়েন সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদও উৎসবে উপস্থিত থাকবেন। একই বিভাগে বাংলাদেশের ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার ট্রেইলার প্রদর্শনের কথা আছে। সে জন্য ফ্রান্সে অবস্থান করছেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ‘মার্শে দ্যু ফিল্মে’র ‘ফ্যান্টাস্টিক সেভেন’ ইভেন্টে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। ব্যস্ততার কারণে উৎসবে উপস্থিত থাকতে পারছেন না নুহাশ। তবে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত থাকবেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris