সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বড় হারে শিরোপার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের

Paris
Update : সোমবার, ১৬ মে, ২০২২

এফএনএস : প্রথম কোয়ার্টারেই তিন গোল হজমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। তৃতীয় কোয়ার্টারেই চার গোলে পিছিয়ে পড়ায় ম্যাচ থেকেই ছিটকে যায় আশরাফুলরা। বড় হারে চ্যাম্পিয়ন হওয়া হলনা বাংলাদেশের। গতকাল রোববার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসের বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে এএইচএফ কাপে এই ওমানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার আর পেরে উঠলোনা গোবিনাথানের দল।

প্রথম কোয়ার্টারের দশ মিনিটের মধ্যেই তিন গোল হজম করে বাংলাদেশ। চার মিনিটে পেনাল্টি কর্নারে ওমানকে এগিয়ে নেন আম্মার শাইবি। এরপর আট মিনিটে ফিল্ড গোলে ব্যবধান বাড়ান ফাহাদ লাওয়াতি। দুই মিনিট পরে তৃতীয় গোলটি করেন সালাহ আল সাদি। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি।

তৃতীয় কোয়ার্টারে আল কাশিমের গোলে ব্যবধানে ৪-০ করে ফেলে ওমান। ফলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায় সারোয়ারদের। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নারে আশরাফুল ইসলামের গোল ব্যবধান কমালেও ৫১ মিনিটে আল ফাজারি এবং ৫৯ মিনিটে আসামা আল শিবলির গোল ওমানের শিরোপা জয় নিশ্চিত করে। শেষ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান ফজলে রাব্বি।


আরোও অন্যান্য খবর
Paris