সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাবির শাহ্ মখ্দুম হলের নতুন প্রভোস্ট ড. রুহুল আমিন

Paris
Update : সোমবার, ১৬ মে, ২০২২

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহ্ মখ্দুম হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন। তিনি আগামী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। গতকাল রবিবার দুপুরে শাহ্ মখদুম হলের প্রভোস্ট কক্ষে বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. আরিফুর রহমানের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, আমার ওপর অপির্ত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।

সবার সহযোগিতায় হলের সার্বিক উন্নয়ন ও আবাসিক শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করবো। এ সময় আইবিএ’র সহকারী অধ্যাপক ও হলের আবাসিক শিক্ষক মীর মোকাদ্দেস আলীর সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলিম ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়কসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris