২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কলকাতায় নায়িকার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৬ মে ২০২২, ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
কলকাতায় নায়িকার ঝুলন্ত লাশ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : কলকাতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দে। গতকাল রোববার সকালে গড়ফার আবাসন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রী পল্লবী দে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফার চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রের জন্য জনপ্রিয়ও হয়ে ওঠেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, অভিনেত্রী পল্লবী দে গড়ফার ওই ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে থাকতেন। গতকাল রোববার সকালেই ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন প্রেমিক।

তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ‘রেশম ঝাঁপি’ নামে ধারাবাহিকেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। পল্লবীর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত তার সহকর্মীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন