সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ভারতে আজীবন সম্মাননায় ভূষিত আলমগীর-রুনা লায়লা

Paris
Update : সোমবার, ১৬ মে, ২০২২

এফএনএস : আজীবন সম্মাননায় ভূষিত হলেন দেশের নন্দিত অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতি। গত শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে তাদের হাতে এই সম্মাননা স্মরক তুলে দেওয়া হয়। এ বিষয়ে কলকাতা থেকে মুঠোফোনে আলমগীর বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তম কুমার অ্যাওয়ার্ড’সহ আরও বেশকিছু সম্মাননা পেয়েছি। তবে এবারের বিষয়টি ভিন্ন।

কারণ এবার তারা আমাকে এবং রুনাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন। নিঃসন্দেহে এটা একটু বেশিই ভালো লাগার।’ এই সম্মান আনন্দের বলে মন্তব্য করেছেন রুনা লায়লা। তার ভাষায়Ñ‘এই সম্মাননা প্রদান দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। দুই বাংলার অনেক শিল্পী এই সম্মাননা পেয়েছেন। সবার জন্যই শুভ কামনা, ভালোবাসা। এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একইমঞ্চে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। ওই অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন।

এবার আমরা দুজন একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং একটু অন্যরকম ভালো লাগার! আয়োজকদের ধন্যবাদ।’ আলমগীর-রুনা লায়লা গত ১৩ মে কলকাতা পৌঁছান। গত শনিবার সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। এর আগে একই অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক, ‘মিয়া ভাই’ খ্যাত ফারুক, নায়িকা ববিতা আজীবন সম্মাননায় ভূষিত হন।


আরোও অন্যান্য খবর
Paris