পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এ সময় একগুচ্ছ বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, সদস্য আশরাফুল ইসলাম, নাজমা আক্তার লাভলী, পারিলা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদ আলী, নওহাটা পৌর সংরক্ষিত-৩ কাউন্সিলর রাশেদা বেগম, ও ৮নং কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রী এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, উক্ত খেলায় পবা উপজেলার দশটি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় ১ম খেলায় হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে পারিলা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হন এবং ২য় খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে দামকুড়া ইউনিয়ন পরিষদ দল ৩-২ গোলে হড়গ্রাম ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, খেলা চর্চার মাধ্যমে শিশু ও কিশোরদের মেধার বিকাশ ঘটবে ও শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবে। ভাল খেলার মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলাতে সুযোগ পাবে এবং একসময় বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে সুনাম অর্জন করবে। পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলা চর্চার জন্য খেলোয়াড়দের প্রতি সবসময় সহযোগিতা থাকবে।