সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

স্বাগতিকদের উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Paris
Update : রবিবার, ১৫ মে, ২০২২

এফএনএস : প্রথম কোয়ার্টারে সুযোগ তৈরি করেও পারেনি গোলের মুখ খুলতে, উল্টো গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে দারুণভাবে ম্যাচে ফিরে আসে গোবিনাথানের দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল করে এশিয়ান গেমসের বাছাইয়ের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল শনিবার থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। একটি করে করেছেন রোমান সরকার ও রাকিবুল ইসলাম। সিঙ্গাপুরকে এগিয়ে নিয়েছিলেন চানাচোল রাংনিউম।

প্রতিপক্ষের মাঠে ১০ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফিল্ড গোলে থাইল্যান্ডকে এগিয়ে নেন চানাচোল রাংনিউম। এর পরের গল্প শুধুই বাংলাদেশের। ২২ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে দাপট দেখায় বাংলাদেশ। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নারে গোল করে জোড়া গোল পূরণ করেন আশরাফুল। চতুর্থ কোয়ার্টারে মাত্র একটি গোল করতে পারে বাংলাদেশ।

৪৭ মিনিটে রাকিবুল ইসলামের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আরেক সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওমান। আজ বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান। এর আগে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচই জিতে নেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাকে ৩-১ ব্যবধানে হারানোর পর সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। এতে এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত হয় লাল-সবুজের দলের।


আরোও অন্যান্য খবর
Paris