সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিসমাহর কন্যা এবার কমনওয়েলথ গেমসে নেই

Paris
Update : রবিবার, ১৫ মে, ২০২২

এফএনএস : শিশুকন্যা ফাতিমাকে নিয়ে গত নারী বিশ্বকাপে খেলতে গিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ। ম্যাচ কিংবা অনুশীলন মেয়েকে চোখের আড়ালেই রাখতেন তিনি। ছোট্ট এই শিশুকে নিয়ে আনন্দে মেতে উঠে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ক্রিকেটাররাও। ফাতিমার কারণে বিশ্বকাপও পেয়েছিল ভিন্নমাত্রা। কিন্তু তেমনটা দেখা যাবে না কমনওয়েলথ গেমসে। আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের ২২তম আসর।

এবারই প্রথম গেমসটিতে যুক্ত হচ্ছে ক্রিকেট। যেখানে অংশ নেবে পাকিস্তানও। অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য ২২ জন খেলোয়াড়ের তালিকার সঙ্গে ফাতিমা ও বিসমাহর মায়ের নাম কমনওয়েলথ ফেডারেশনের কাছে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু কেবল ২২ জনেরই অ্যাক্রিডিটেশন কার্ড দেয় কমনওয়েলথ ফেডারেশন। বাকি দুটি বাড়তি নাম সরিয়ে নিতে পিসিবিকে অনুরোধ করে তারা।

তবে চাইলে দুজন খেলোয়াড়কে সরিয়ে তাদের নাম যোগ করতে পারে। শুরুতে অনিশ্চয়তা থাকলেও কমনওয়েলথ গেমসে খেলবেন বিসমাহ। তবে অ্যাক্রিডিটেশন কার্ড না থাকায় কমনওয়েলথ গেমস ভিলেজের বাইরের এক হোটেলে থাকতে হবে ফাতিমা ও তার মাকে। ম্যাচের সময় মেয়েকে মায়ের কাছেই রেখে যাবেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris