সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম টেস্ট খেলবেন সাকিব : অধিনায়ক

Paris
Update : রবিবার, ১৫ মে, ২০২২

এফএনএস : আজ রোববার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তার আগে ঘুরেফিরে একটাই প্রশ্ন, টাইগার একাদশে সাকিব আল হাসান থাকছেন তো? করোনা নেগেটিভ হয়ে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গতকাল শনিবার সকালে মাঠে নেমে অনুশীলনও করেছেন। কোচ-অধিনায়কের সঙ্গে কথাও বলেছেন। তবু প্রথম টেস্টে তার খেলা নিয়ে একটা সংশয় ছিল। মাত্রই করোনা থেকে সুস্থ হয়েছেন। এমন অবস্থায় পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিনই বটে।

গতকাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, আংশিক ফিট সাকিবকে তিনি খেলাতে চান না। তবে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এসে সব সংশয় দূর করে দিলেন অধিনায়ক মুমিনুল হক। জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলবেন। তিনি বলেন, ‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে।’ কাল একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’


আরোও অন্যান্য খবর
Paris