সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ইতিহাস ভাঙছে আরব বিশ্ব ছেলেদের ম্যাচে নারী রেফারি

Paris
Update : রবিবার, ১৫ মে, ২০২২

এফএনএস : আরব বিশ্বের কোনো দেশে এর আগে কখনোই ছেলেদের ফুটবল ম্যাচে নারী রেফারি দায়িত্ব পালন করেনি। সেই ইতিহাস ভাঙতে যাচ্ছে। গতকাল শনিবার মরক্কোর থ্রোন কাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন একজন নারী। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। গতকাল শনিবার ফাইনালে এএস ফারের মুখোমুখি হয় মোঘরেব তেতুয়ান। রেফারির দায়িত্ব পালন করবেন বুশরা কারবৌবি। এর মধ্য দিয়ে তিনি হবেন আরব বিশ্বে ছেলেদের ফুটবল ম্যাচে প্রথম নারী রেফারি। তাকে এ দায়িত্ব দিয়েছে রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) রেফারিং কমিটি।

পেশায় মরক্কোর পুলিশ কর্মকর্তা বুশরা এর আগে গত ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনস প্রতিযোগিতার ফাইনালে ভিডিও রেফারির দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে প্রথম আন্তর্জাতিক আঙিনায় রেফারিং করেন বুশরা। মরক্কোর শীর্ষ লিগ ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনাও করেছেন ৩৪ বছর বয়সী এই নারী। এদিন ফাইনালে তার সহকারীও ছিলেন আরেক নারী। তার নাম ফাতিহা জারমৌমি। এক বিবৃতিতে উত্তর আফ্রিকা ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘আরব বিশ্বে বুশরা প্রথম নারী, যিনি ছেলেদের কোনো জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।’


আরোও অন্যান্য খবর
Paris