সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

হকিতে বি গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালে বাংলাদেশ দল

Paris
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

এফএনএস : গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে বি গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালে পা দিল বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসের বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়েছে গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। জয়সূচক একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ রাকিবুল। গত মার্চে এএইচএফ কাপে এই সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল জিমি-আশরাফুলরা। কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে।

ম্যাচের ১৯ মিনিটে একমাত্র গোলটি করেছেন রাকিবুল। বিশ্ব র‌্যাংকিংয়ে সিঙ্গাপুর থেকে বেশ এগিয়ে থাকার পাশাপাশি শক্তি-সামর্থ্যওে এগিয়ে ছিল বাংলাদেশ। তবুও এক গোলের বেশি ব্যবধানে জিততে পারেনি। আগামী ১৪ মে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে এ গ্রুপের রানার্সআপে সঙ্গে লড়বে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হংকং বা থাইল্যান্ড।


আরোও অন্যান্য খবর
Paris