সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

Paris
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

এফএনএস : বিশ্বকাপ বাছাই পর্বের স্থগিত ম্যাচটি না খেলতে ফিফার কাছে আপিল করেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ফিফার রায়, খেলতেই হবে ম্যাচটি। এরইমধ্যে গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্থগিত করল অস্ট্রেলিয়ায় ১১ জুন হতে যাওয়া আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি। সিবিএফের সমন্বয়ক জুনিনহো পাওলিস্তা গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যাচটি আগামীতে হবে কি না, সেই নিশ্চয়তাও দিতে পারেননি জুনিনহো। ১ জুন ইতালি আর ৬ জুন ইসরায়েলের বিপক্ষে খেলার পর মেলবোর্নে যাওয়ার বিপক্ষে ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুসদের নিয়ে সেরা দলটাই দিয়েছেন তিতে।


আরোও অন্যান্য খবর
Paris