সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

অবশেষে ফুটবলে ফিরলো ইউক্রেন

Paris
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

এফএনএস : গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখে পড়ে দেশটির ক্রীড়াবিদরা। স্থগিত হয়ে যায় কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালের ইউক্রেন বনাম স্কটল্যান্ড ম্যাচও। অবশেষে ইউক্রেনীয়দের জন্য সুখবর। সব অনিশ্চয়তা পেছনে ফেলে মাঠে ফিরেছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। জার্মান ক্লাব বরুশিয়া মনচেংগ্লাডবাখের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইউক্রেন। এতে ২-১ গোলে জয় পেয়েছে তারা। এই ম্যাচে ২০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল।

টিকিট বিক্রি থেকে প্রাপ্ত টাকা ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে। আগামী ১ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া প্লে-অফ সেমিফাইনাল ম্যাচটি খেলবে ইউক্রেন। খেলাটি স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যারা জিতবে তারা ৫ জুন কার্ডিফে ওয়ালসের বিপক্ষে ফাইনাল খেলবে। আর ফাইনাল বিজয়ীরা সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে।


আরোও অন্যান্য খবর
Paris