সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ডিআইজি হলেন শিবগঞ্জের সৈয়দ নুরুল ইসলাম

Paris
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রণায়ের অধীনে বাংলাদেশ পুলিশ-১ শাখায় ৩২ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃতিসন্তান সৈয়দ নুরুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে ১১ মে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা গেছে- সৈয়দ নুরুল ইসলাম ২০ তম বিসিএস (পুলিশ ক্যাডার) পাশ করে ২০০১ সালে তিনি পুলিশের এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সহকারী কমিশনার, রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ঢাকার বিশেষ পুলিশ সুপার (এসবি) সহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ সুপার পদ মর্যাদায় বাংলাদেশ পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ময়মনসিংহ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।

সাহসিকতার জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন সৈয়দ নুরুল ইসলাম। সাবেক ছাত্রনেতা, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সৈয়দ নুরুল ইসলাম ১৯৭১ সালের পহেলা মার্চ শিবগঞ্জ পৌরসভার জালমাছমারি মহল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ কসিমুদ্দীন মিয়া ও মাতা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি পিতা-মাতার চতুর্থ সন্তান। এদিকে রাতে প্রজ্ঞাপন জারির পরপরই চাঁপাইনবাবগঞ্জের সকল শ্রেণিপেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris