সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

প্রথম দিনের প্রস্তুতি ৫১ বলেই শেষ

Paris
Update : বুধবার, ১১ মে, ২০২২

এফএনএস : একটি মাত্র প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা দলের নিজেদের কিছুটা গুছিয়ে নেওয়ার সুযোগ এই একটিই। কিন্তু প্রকৃতি সেই পথে বাধা হয়ে দাঁড়াল। বৃষ্টির বাগড়ায় কয়েক ওভার খেলার পরই ভেস্তে গেল প্রথম দিন। বিকেএসপিতে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। কেবল ৮.৩ ওভার ব্যাটিং করার সুযোগ পাওয়া লঙ্কানরা এক উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪ রান। প্রতিপক্ষ অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দিয়েছেন মুকিদুল ইসলাম।

ষষ্ঠ ওভারে এই পেসারের বাউন্সারে কিপার এনামুল হকের গ্লাভসে ধরা পড়েন ২ রান করা করুনারত্নে। আসিথা ফার্নান্দোর সঙ্গে উইকেটে আছেন কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা কুসল মেন্ডিস। আকাশ মেঘলা ছিল সকাল থেকেই। এর মাঝেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আধ ঘণ্টার মতো খেলা চলার পর ঠিকই হানা দেয় বৃষ্টি। তাতে প্রস্তুতির প্রথম দিনটি ভালো হলো না তাদের। প্রস্তুতি ম্যাচ শেষে লঙ্কানরা যাবে প্রথম টেস্টের শহর চট্টগ্রামে। আগামী রোববার থেকে শুরু প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে মিরপুরে। মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল চট্টগ্রামে রোববার রাতেই পৌঁছে গেছে। গত সোমবার থেকে শুরু করছে তারা নিজেদের ঝালিয়ে নেওয়ার কার্যক্রম। সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮.৩ ওভারে ১৪/১ (আসিথা ৭, করুনারত্নে ২, মেন্ডিস ৫; আবু জায়েদ ৪-১-৮-০, মুকিদুল ৪-১-৬-১, এনামুল ০.৩-০-০-০)


আরোও অন্যান্য খবর
Paris