সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

পবায় বালক অনূর্ধ্ব -১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

Paris
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাটাখালী পৌর মেয়র আনোয়ার সাদাত নান্নু, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার ঈমাম হাসান শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবুল কাশেম, শাহমখদুম থানা এসআই আমিনুল ইসলাম, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী প্রমুখ।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) খেলা উপলক্ষ্যে ৯ মে থেকে ১২ মে মধ্যে খেলোয়াড় রেজিষ্ট্রেশন, ১৩ মে যাচাই বাছাই, ১৪ মে থেকে খেলা শুরু হবে এবং উপজেলার দশটি দল খেলায় অংশগ্রহণ করবে। খেলার ভ্যেনু হবে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। প্রতিদিন দুইটি শিফটে খেলা পরিচালিত হবে। প্রথম পর্যায়ে বেলা ২ টা থেকে ৩.৩০ টা পর্যন্ত এবং ২য় পর্যায়ে বিকেল ৪ টা থেকে ৫.৩০ টা পর্যন্ত চলবে। প্রতিটি খেলা নক আউট ভিত্তিতে পরিচালিত হবে। ১৯ মে সমাপনী খেলা অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris