সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাগমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Paris
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে খেলার উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, খেলার মাধ্যমে নিজেকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখা যায়।

খেলা মনকে প্রফুল্ল রাখে। প্রত্যন্ত এলাকায় সেরা খেলোয়াড় বাছাই করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনবল বৃদ্ধি করে। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার গুরুত্ব অনেক। খেলাধুলায় যেন কোন বিশৃংখলা সৃৃষ্টি না হয় সে জন্য আয়োজকদের আহ্বান জানান তিনি।

খেলার শুরুতেই সাদা পায়রা এবং বেলুল উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, থানার ওসি মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার।

এতে উপস্থিত ছিলেন বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এমএফ মাজেদুল হক সোহাগ, তাহেরপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ আলী, ইউপি সদস্য আব্দুস সোবহান, সাবেক ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন, জহুরুল হক, মাস্টার মোজাম্মেল হক প্রমুখ। খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।

উদ্বোধনী খেলায় তাহেরপুর পৌরসভা বনাম যোগীপাড়া ইউনিয়ন পরিষদ দল। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্্রাইবেকারে ৮-৭ গোলের ব্যবধানে প্রথম খেলায় জয়লাভ করে যোগীপাড়া ইউনিয়ন। উক্ত টুর্ণামেন্টে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮টি বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল দল অংশ গ্রহণ করবেন।


আরোও অন্যান্য খবর
Paris