সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

এশিয়া কাপ আর্চারি স্টেজ টু-তে ফাইনালে রোমান সানা

Paris
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

এফএনএস : এশিয়া কাপ আর্চারি স্টেজ টু-তে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার আরও একটি ফাইনালে জায়গা করে নিয়েছেন দেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। ইরাকের সোলেমানিয়াতে সোমবার ছেলেদের একক রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বী। তাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে নাম লেখান রোমান। ফাইনালে উঠে উচ্ছ্বসিত টোকিও অলিম্পিকে খেলা এই আর্চার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দীর্ঘ দুই বছর এমন টুর্নামেন্টে আমি এককের ফাইনালে উঠেছি। আসলে অনেক ভালো লাগছে।

যা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেভাবে সবাই আমাকে সমর্থন দিয়ে গেছেন, তার জন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’ ফাইনালে রোমান সানার প্রতিপক্ষ ভারতের প্রতিদ্বন্দ্বী। সেখানেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন তিনি, ‘প্রতিপক্ষের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে আমি। আশা করছি, সোনা জিততে পারবো। সবার কাছে এর জন্য দোয়া চাই। আবহাওয়া থেকে শুরু করে সবকিছু অনুকূলে থাকলে সাফল্য আসবে।’ সোনার লড়াই হবে আগামী ১১ মে।


আরোও অন্যান্য খবর
Paris