সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ফায়ার সার্ভিসে নিয়োগ পরীক্ষা স্থগিত হলো

Paris
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

এফএনএস : ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা স্থগিত হয়েছে। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত। গতকাল সোমবার সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ টেলিটকের মাধ্যমে এসএমএস এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

ফায়ার ফাইটার পদে নিয়োগের মাঠ পরীক্ষা স্থগিতের বিষয়টি এরইমধ্যে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নোটিস আকারে জানানো হয়েছে। তিনটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। আবেদনকারীরা ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরবর্তীতে ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris