সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

রোনালদোদের বেতন যে কারণে কাটা যাচ্ছে

Paris
Update : সোমবার, ৯ মে, ২০২২

এফএনএস : ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে মৌসুম পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব ইতিহাসে লিগে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে মৌসুম শেষ করতে হচ্ছে তাদের। সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রেড ডেভিলরা। এর ফলে তারকা ফুটবলারদের বেতন কাটছে ক্লাবটি। এমনি সংবাদ প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম ডেইলিমেইল। ব্রাইটনের ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ভরাডুবির পর সেরা চারে থাকার সুযোগ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্রিস্টিয়ানো রোনালদোর মত তারকা থাকা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করতে না পারায় সমালোচনার সম্মুখীন হচ্ছে ম্যানইউ খেলোয়াড়রা। ডেইলি মেইল বলছে, চ্যাম্পিয়নস লিগে না খেলায় রাজস্ব আয় কমে যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এতে বেতন কাটা যাবে রোনালদো, ডি গিয়াদের মত সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের। রোনালদোর সাপ্তাহিক বেতন ৩ লাখ ৮৫ হাজা পাউন্ড থেকে কমে আসবে ২ লাখ ৮৮ হাজার পাউন্ডে।

ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলকিপার ডেভিড দি গিয়ার সাপ্তাহিক বেতন ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড থেকে কমে আসবে ২ লাখ ৮১ হাজার পাউন্ডে। এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে ২০১৮-১৯ মৌসুমে লিগে ষষ্ঠ হওয়ায় চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় বেতন কাটা হয়েছিল। তবে পরেই মৌসুমেই ঘুঁরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেড।


আরোও অন্যান্য খবর
Paris