সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সালমা

Paris
Update : রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস : মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলার সুযোগ পেয়েছেন সালমা খাতুন। আগামী ২৩ মে শুরু হবে কুড়ি ওভারের এই টুর্নামেন্ট। সেখানে খেলার জন্য ইতোমধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে সালমা কোন দলে খেলবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। শুধু এবারই নয়, আগের দুই আসরেও খেলেছিলেন সালমা। এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান তাওহিদ মাহমুদ, ‘একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সালমা ডাক পেয়েছে।

এটা আমাদের জন্য গর্বের। তাকে অনাপত্তিপত্রও দেওয়া হয়েছে।’ আইপিএল এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা। মেয়েদের নিয়েও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ইচ্ছে আছে আইপিএল আয়োজনের। সেই লক্ষ্যেই ২০১৮ সাল থেকে ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে ‘রিহার্সাল’ টুর্নামেন্ট শুরু করেছে বিসিসিআই। আইপিএলের আদলে চালু হওয়া এই প্রতিযোগিতায় প্রথম আসরে দুই দল নিয়ে ম্যাচ হয়েছিল। তারা হচ্ছে- ট্রেইলব্লেজারস ও সুপারনোভাস।

২০১৯ সালে এই দুই দলের সঙ্গে যোগ করা হয় ভোলোসিটিকে। এবার তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে, শেষ হবে ২৮ মে। খেলাগুলো হবে পুনের এমসিএ স্টেডিয়ামে। উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস। আর ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্লেজারস।


আরোও অন্যান্য খবর
Paris