সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

হকিতে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের শুরু

Paris
Update : রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস : শুরুতে দলকে এগিয়ে নিলেন সারোয়ার হোসেন। পরে ব্যবধান দ্বিগুণ করলেন পুস্কর ক্ষীসা মিমো। এরপর ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পেরে উঠল না। সহজ জয়ে এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে শনিবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দলের বাকি গোলটি ফজলে রাব্বীর। ইন্দোনেশিয়ার একমাত্র গোলদাতা সান্দ্রেয়া আন্দ্রেয়া। শুক্রবারই হঠাৎ করে এশিয়ান গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

ঠিক কবে নাগাদ হাংজোর আসর মাঠে গড়াবে, তার নিশ্চয়তা নেই। তবে গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই চলছে। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কারণে শুরুর দিকে বাছাই খেলার কথা ছিল না বাংলাদেশের। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় বাছাইয়ে খেলতেই হচ্ছে সারোয়ার হোসেন-আশরাফুল ইসলামদের। সেই চ্যালেঞ্জ জয়ের পথে দল শুরুটা করল জয়ের স্বস্তি দিয়ে। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন সারোয়ার। ২৩তম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। দুই কোয়ার্টারে পাওয়া গোলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় দল।

৩৯তম মিনিটে আন্দ্রেয়ার গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ইন্দোনেশিয়া। পরের মিনিটেই রাব্বীর ফিল্ড গোলে ব্যবধান ফের বাড়িয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের রেজাউল করিম বাবু। এশিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ছয়টি দল। পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।


আরোও অন্যান্য খবর
Paris